Shantanu Banerjee: শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিপুল সম্পত্তির হদিশ পেতে হুগলিতে অভিযানে ইডি
নিয়োগ দুর্নীতিকাণ্ডে বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিপুল সম্পত্তির হদিশ পেতে হুগলিতে অভিযানে ইডি। সূত্রের খবর, ৪-৫ বছর আগে ব্যান্ডেলে স্ত্রী প্রিয়ঙ্কার নামে ৩ কাঠা জমিতে গ্যারাজ-সহ পেল্লায় তিনতলা বাড়ি কেনেন শান্তনু। কিছুদিন আগেও এই বাড়িতে তাঁরা আসতেন। বিল বকেয়া থাকায় জানুয়ারি মাসে তালাবন্ধ বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেয় রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। এই সংস্থারই কর্মী ছিলেন শান্তনু। এদিন ব্যান্ডেলের তালাবন্ধ বাড়িতে হানা দেন ইডি-র অফিসাররা। হাতুড়ি দিয়ে তালা ভেঙে তাঁরা ভিতরে ঢোকেন। স্থানীয়দের দাবি, কালো কাচ ঢাকা গাড়িতে চড়ে এখানে অনেকেই আসতেন। তবে শেষবার এমনটা ঘটেছিল মাসছয়েক আগে। কারা আসতেন শান্তনুর ব্যান্ডেলের বাড়িতে, তা অবশ্য এখনও অজানা।




















