এক্সপ্লোর
Jalpaiguri Fake Doctor: ক্লাস টু পাস করে ডাক্তারি! পুলিশের জালে ভুয়ো চিকিত্সক
জলপাইগুড়ির বানারহাটে চিকিত্সা করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়লেন এক ভুয়ো চিকিত্সক। পুলিশ সূত্রে দাবি, গতকাল ওই ব্যক্তি
ডুয়ার্সের গয়েরকাটার সুভাষপল্লিতে গিয়ে জানান, তিনি সব রোগের চিকিত্সায় পারদর্শী। বিশেষভাবে সক্ষম এক শিশুর চিকিত্সা করানোর জন্য এক ব্যক্তি তাঁকে আত্মীয়র বাড়িতে নিয়ে যান। অভিযোগ, সেখানে ওষুধ দিয়ে তিনি ২৮ হাজার টাকা চান। এরপরই সন্দেহ হওয়ায় ওই ব্যক্তির নথি পরীক্ষা করা হয়। অভিযোগ, তখনই ধরা পড়ে ওই ব্যক্তি ভুয়ো চিকিত্সক। তাঁকে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তর বাড়ি মুর্শিদাবাদে। তিনি দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়েছেন বলে পুলিশ সূত্রে দাবি।
জেলার
পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















