Hasanbad: হাসনাবাদে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ,বাড়ি ঘিরে পুলিশ, এল সিআইডির বম্ব স্কোয়াড
ABP Ananda LIVE: হাসনাবাদে(Hasanabad) বিজেপি (BJP)নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ। বাড়ি ঘিরে পুলিশ, এল সিআইডির বম্ব স্কোয়াড। বন্ধ ঘরে কী আছে? জানার চেষ্টায় পুলিশ। বিজেপি নেতার ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। তৃণমূলের বিরুদ্ধে ফাঁসানোর চেষ্টার অভিযোগে বিক্ষোভ বিজেপির, নামল র্যাফ। ২০১৮-য় বোমাবাজির মামলায় গ্রেফতার হন বিজেপি নেতা ও তাঁর ভাই। চার্জশিটে নাম ছিল বিজেপি নেতা নিমাই দাস ও তাঁর ভাই দিলীপ দাসের । এবার ভোটের আগে হাসনাবাদে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ। হাসনাবাদে কর্মীর বাড়িতে বিস্ফোরণ, চক্রান্তের অভিযোগ বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে বোমা রেখে যাওয়ার অভিযোগ বিজেপির । সবাইকে বাইরে আটকে বোমা রেখে যাওয়ার অভিযোগে বিক্ষোভ।





















