Kunal Ghosh : 'একটা গ্রেফতারে শুভেন্দু অধিকারী কতটা আনন্দ পেয়েছেন...', বললেন কুণাল ঘোষ | ABP Ananda
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের গ্রেফতারির পর বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, 'সুমিত রায় বা কেউ গ্রেফতার হয়েছেন, এ বিষয়ে আমি কোনও মন্তব্য করব না। আমার দল থেকে কোনও গাইডলাইনও নেই। ফলে আমি এ বিষয়ে কোনওরকম মন্তব্য করব না। এমন কী ঘটনা, যে বিধানসভায় মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে একজনের নাম! যে সংলাপটা উনি দিয়েছেন, একেবারে টার্গেট, লক্ষ্যবস্তু। একটা গ্রেফতারে শুভেন্দু অধিকারী কতটা আনন্দ পেয়েছেন, সেই তৃপ্তি ও উল্লাসের একটা ছবি এই স্টেটমেন্টের মধ্যে দিয়ে উঠে এসেছে।'
আরও পড়ুন - সুপ্রিম কোর্টে আগাম জামিনের আর্জি খারিজ হতেই অভিষেকের PA গ্রেফতার। অভিষেকের কালীঘাট রোডের বাড়ি থেকেই সুমিত রায় গ্রেফতার। শালবনি জমি দুর্নীতি মামলায় CID-র জালে অভিষেকের PA। সরকারি জমি বিক্রির অভিযোগ, গ্রেফতার অভিষেকের PA সুমিত। তৃণমূল বিধায়কের পরে গ্রেফতার অভিষেকের PA সুমিত রায়। মেদিনীপুরের সুজয় হাজরার পরে পুলিশের জালে সুমিত রায়। 'কীভাবে এত প্রভাবশালী সুমিত রায়? মাথায় হাত ছিল কার?'। সুমিত রায়কে হেফাজতে নিয়ে জেরা করে জানতে চায় CID। শালবনি জমি দুর্নীতি মামলায় কাল মেদিনীপুর কোর্টে পেশ। মানি ট্রেলের খোঁজে দফায় দফায় জেরাতেও মেলেনি সদুত্তর: CID।






















