Koel Mallick: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
ABP Ananda LIVE : আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল। সুখেন্দুশেখর, প্রকাশচিক, সুস্মিতা দেবের পথে এবার কোয়েল মল্লিক। বিজেপি প্রার্থী হিসেবে বিধানসভায় গিয়ে মনোনয়ন দিলেন কোয়েল। মুখ্যমন্ত্রী, রাজ্য বিজেপি সভাপতির উপস্থিতিতে কোয়েলের মনোনয়ন। গতকালই প্রার্থী তালিকায় কোয়েলের নাম, আজ পদ্মশিবিরে যোগদান। বিজেপি কার্যালয়ে গিয়ে যোগদানের কিছুক্ষণের মধ্যেই মনোনয়ন পেশ।
আরও খবর...
বিজেপি প্রার্থী হিসেবে রাজ্যসভায় মনোনয়ন পেশ কোয়েল মল্লিকের
বিজেপি প্রার্থী হিসেবে রাজ্যসভায় মনোনয়ন পেশ কোয়েল মল্লিকের। বিধানসভায় গিয়ে রাজ্যসভার মনোনয়ন পেশ করলেন কোয়েল মল্লিক।কোয়েল মল্লিকের মনোনয়ন পেশে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি। এর আগেই সকালে বিজেপির কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ কোয়েল মল্লিকের। পদ্ম শিবিরে যোগ দেওয়ার পর বিধানসভায় মনোনয়ন পেশের জন্য এলেন কোয়েল। "চাই পশ্চিমবঙ্গে আরও কাজ আসুক"। "বিগত কয়েক মাসে পশ্চিমবঙ্গে উন্নয়নের যাত্রা চলছে"। "মানুষের জন্য ইতিবাচক কাজ করতে চাই"। বিজেপি কার্যালয়ে যোগদানের পর বললেন কোয়েল মল্লিক ।





















