Bhabanipur : "শুভেন্দুর ডিএনএ টেস্ট করা দরকার", মন্তব্য অখিল ভারতীয় হিন্দু মহাসভার কার্যকরী সভাপতির
ভবানীপুরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অখিল ভারতীয় হিন্দু মহাসভার বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ। বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি।
এপ্রসঙ্গে অখিল ভারতীয় হিন্দু মহাসভার কার্যকরী সভাপতি চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য, "শুভেন্দু অধিকারীর ডিএনএ টেস্ট করা দরকার। উনি প্রথমে যখন হিন্দুত্ববাদী সংগঠন করতেন, ওখান থেকে তৃণমূলে। যাঁদের সঙ্গে রাজনীতি করতেন, তাঁদেরই মারধর করেছিলেন। পরবর্তীকালে চলে এলেন বিজেপিতে। এটা তৃণমূলের চক্রান্ত কখনই হতে পারে না। তার কারণ, কে কার কাছ থেকে কত কোটি টাকা লেনদেন করেন, সারদা বা নারদে কে কত টাকা নিয়েছেন সেটা তো শুভেন্দুবাবুরা-ই ভাল বলতে পারবেন।"





















