Kolkata Eviction: কলকাতায় উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার। ABP Ananda Live
West Bengal News: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কড়া দাওয়াইয়ের পরই, বুধবার কলকাতায় চলল বুলডোজার। জবরদখল উচ্ছেদ করতে নামানো হল জেসিবি। রাস্তায় নেমে উচ্ছেদ অভিযানের খুঁটিনাটি খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার।
সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের 'দাওয়াই'। আর তার ৪৮ ঘণ্টার মধ্যে, কলকাতা থেকে জেলা...জবরদখল উচ্ছেদে চলল কোথাও চলল বুলডোজার-কোথাও JCB।
কলকাতার বুকে বুলডোজার-JCB....জবরদখল উচ্ছেদে বুলডোজার-JCB বাহিনী...সোমবার নবান্নের বৈঠকের পর জবরদখল নিয়ে ক্ষোভ উগড়ে দেন মুখ্য়মন্ত্রী। মুখ্য়মন্ত্রীর হুঁশিয়ারির পরই টনক নড়ে পুলিশের। কলকাতা থেকে জেলা শুরু হল অভিযান। বুধবার বেহালা থানার ওসির নেতৃত্বে শুরু হয় অভিযান। ভেঙে দেওয়া হয় বেআইনি অস্থায়ী সব দোকান। জবরদখল উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায় নিউটাউনের কোল ভবন সংলগ্ন এলাকায়। বেহালার মতো নিউটাউনেও চালানো হয় বুলডোজার। হকার নেতার গ্রেফতারি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আলিপুর চিড়িয়াখানার সামনেও বেআইনি দখলদারি ওঠাতে নিয়ে আসা হয় বুলডোজার। আলিপুর চিড়িয়াখানার সামনেও বেআইনি দখলদারি ওঠাতে নিয়ে আসা হয় বুলডোজার।

















