এক্সপ্লোর

TMC News: NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা

NCPI MPs Avoid NDA Meeting: মঙ্গলবার NDA-র যে বৈঠক ছিল, তৃণমূল থেকে NCPI-তে যাওয়া বেশ কয়েক জন ওই বৈঠকে যোগ দেননি বলে জানা যাচ্ছে।

কলকাতা: সংসদে থেকেও মঙ্গলবার NDA-র বৈঠক এড়ালেন তৃণমূলের তিন বিদ্রোহী সাংসদ। NDA-র বৈঠকে গরহাজির রইলেন তৃণমূল থেকে NCPI-তে যাওয়া তিন সাংসদ। NDA-র বৈঠকে গরহাজির ছিলেন আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠান। NDA-তে যোগ দিয়েও 'মঙ্গল মিলন' বৈঠকে গেলেন না তাঁরা। তাহলে কি বদলাচ্ছে সমীকরণ? এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। (NCPI MPs Avoid NDA Meeting)

মঙ্গলবার NDA-র যে বৈঠক ছিল, তৃণমূল থেকে NCPI-তে যাওয়া বেশ কয়েক জন ওই বৈঠকে যোগ দেননি বলে জানা যাচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্য়ায় বৈঠকে যোগ দেননি। তিনি এই মুহূর্তে কলকাতায় রয়েছেন। তারকা সাংসদ দেবও কলকাতায় রয়েছেন। বৈঠকে গরহাজির ছিলেন তিনিও। তবে আবু, খলিলুর এবং ইউসুফ মঙ্গলবার সংসদেই ছিলেন। বেলা ১১টা নাগাদ লোকসভায় পৌঁছন তাঁরা। আর ওই দিনই সংসদভবন চত্বরে 'মঙ্গল মিলন' বৈঠক ছিল NDA-র। (TMC News)

আরও পড়ুন: কল্যাণকে কংগ্রেস ভাঙানোর কথা স্মরণ করালেন প্রিয়ঙ্কা, মমতাকে ‘তাড়ানো’র প্রসঙ্গে বললেন…

NDA-র ওই বৈঠকে উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং অন্য নেতারা ছিলেন, ছিলেন NCPI-এর বাকি সাংসদরাও। তবে বৈঠকে যাননি আবু, খলিলুর এবং ইউসুফ। এখনও পর্যন্ত যা খবর, বৈঠকে যাওয়া এড়িয়েছেন তাঁরা। এই আবহে 'কালীঘাট তৃণমূলে'র তরফে দাবি করা হচ্ছে যে, NCPI থেকে বেশ কয়েক জন ইতিমধ্যেই তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। NCPI-গিয়ে সন্তুষ্ট নন তাঁরা। কালীঘাট তৃণমূলের কাছে বার্তা এসেছে যে, তাঁরা মনেপ্রাণে 'সেক্যুলার'। বিজেপি-র সঙ্গে থাকতে অস্বস্তি হচ্ছে।

NCPI থেকে ঠিক কারা 'কালীঘাট-তৃণমূলে'র সঙ্গে যোগাযোগ করেছেন, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে আবু, খলিলুর এবং ইউসুফকে ঘিরে জল্পনা জোর পাচ্ছে এই দাবিতে। প্রশ্ন উঠছে, ইচ্ছে করেই কি বৈঠক এড়িয়েছেন তাঁরা? তাহলে কি 'কালীঘাট-তৃণমূলে' ফিরবেন তাঁরা? NDA-র তরফে  আবু, খলিলুর এবং ইউসুফকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। সংসদের অন্য কাজকর্ম সারলেও, বৈঠকে যাননি তাঁরা।

আরও পড়ুন: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন

এর আগে, তৃণমূল ছেড়ে NCPI-তে যোগ দেওয়ার সময় আবু এবং খলিলুর জানিয়েছিলেন যে, তাঁরা বিজেপি-র সঙ্গে নেই। পশ্চিমবঙ্গের স্বার্থে যা কাজ কাজ করবেন। তাঁরা NCPI-তে গিয়েছেন, NDA-তে নয় বলেও জানান তাঁরা। আর তার পরই NDA-র বৈঠক এড়ালেন ওই তিন জন। 

এ নিয়ে যোগাযোগ করলে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার জানান, সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। আবু, খলিলুর এবং ইউসুফ কেন বৈঠকে যোগ দেননি, তা NCPI নেতৃত্ব বলতে পারেন। অন্য দিকে, সৌগত রায় জানিয়েছেন, ওই তিনজন 'কালীঘাট তৃণমূলে' ফিরে আসতে চাইলে আবেদন জানাতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিবেচনা করে দেখবেন বিষয়টি। সৌগতর কথায়, "ওরা স্বাধীন নাগরিক। ওরা ধর্ম নিরপেক্ষ। এর উত্তর আমি দিতে পারব না।"



ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Advertisement

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget