এক্সপ্লোর

Madhyamik Result 2024: কবে বেরোচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফল? কীভাবে দেখবেন? ABP Ananda Live

লোকসভা ভোটের (Lok Sabha Election 2024)) ভরা মরসুমেই বেরোতে পারে মাধ্যমিক (Madhyamik 2024) ও উচ্চমাধ্যমিকের (Higher Secondary 2024) ফল। সূত্রের খবর, মে মাসের প্রথম সপ্তাহেই বেরোতে পারে মাধ্যমিক পরীক্ষার ফল।

সাধারণত মাধ্যমিক পরীক্ষার ৯০ দিনের মধ্যে ফল বেরনোর রেওয়াজ রয়েছে। ১২ মে সেই ৯০ দিন হচ্ছে। ফলে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের সম্ভাবনা জোরালো হচ্ছে।  প্রায় একই সময়ে বেরোতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলও। সূত্রের খবর, এবার উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে পরীক্ষার্থীদের রোল নম্বরের সাহায্যে। 

সূত্রের খবর, সরকারের কাছে ফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। সরকারের অনুমোদন মিললেই ফল প্রকাশের দিন ঘোষণা হবে। 

সূত্রের খবর, ফল প্রকাশের দিনই মাধ্যমিক পরীক্ষার্থীরা মার্কশিট পাবেন। আর অন্যদিকে ফল প্রকাশের দুই সপ্তাহের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা হাতে মার্কশিট পেতে পারেন।

২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ১২ ফেব্রুয়ারি। এবার পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৯ লাখেরও বেশি পরীক্ষার্থী।  এবার পরীক্ষা সুরক্ষিত করতে কিছু নতুন ব্যবস্থা নেয় মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রতিটি প্রশ্নপত্রে রাখা হয়েছিল স্বতন্ত্র সিরিয়াল নম্বর সম্বলিত বার কোড। সময় বদল হয় পরীক্ষা শুরুরও। সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়।

১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। এবার পরীক্ষা দিয়েছিলেন প্রায়  ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী।  পরীক্ষা নেওয়া হয়  মোট ২ হাজার ৩৪১টি কেন্দ্রে। এবার পরীক্ষা সুরক্ষিত করতে কিছু নতুন ব্যবস্থা নেয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রতিটি প্রশ্নপত্রে রাখা হয়েছিল স্বতন্ত্র সিরিয়াল নম্বর। সময় বদল হয় পরীক্ষা শুরুরও। সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। পরীক্ষার জন্য ৩ ঘণ্টা ১৫ মিনিট সময় নির্দিষ্ট ছিল।

এদিকে ভোটের আবহে এবং গরমের জন্য় গ্রীষ্মকালীন ছুটির সময় এগিয়ে এসেছে রাজ্যের স্কুলগুলিতে। রাজ্যের স্কুলগুলিতে ৬ মে থেকে ছুটি পড়ছে। আবার রাজ্যে সাত দফায় ভোট হচ্ছে। সে জন্য় এপ্রিল মাসের কিছুদিন ছুটি থাকছে স্কুলগুলি। মে মাসে একাধিক ভোটের দিনও রয়েছে। লোকসভা নির্বাচনের কাজের জন্য বহু স্কুলগুলিকে ব্যবহারও করা হচ্ছে। এই অবস্থায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হলে- মার্কশিট নেওয়া- নতুন স্কুলে ভর্তির ক্ষেত্রে পড়ুয়ারা কোনও সমস্যা পড়বে না তো? থাকছে প্রশ্ন।   

 

 

ভিডিও জেলার

Madan Mitra:
"আপনার কাছে এই হাউস চিরকাল কৃতজ্ঞ থাকবে", বিধানসভায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মদন

নিউজ রিল জেলার

আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

সেরা শিরোনাম

Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Kalighat TMC:কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget