এক্সপ্লোর
Mahua Moitra: ED-র দিল্লি তলবে সাড়া দিচ্ছেন না মহুয়া মৈত্র। ABP Ananda Live
ED-র দিল্লি তলবে সাড়া দিচ্ছেন না মহুয়া মৈত্র? আজ হাজিরা দেবেন না? প্রশ্নের উত্তরে প্রচারে কালীগঞ্জ যাচ্ছেন বলে জানালেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়াকে আজই দিল্লি তলব করেছে ED। আগেও একবার ED-র সমনে সাড়া দেননি মহুয়া। এর আগে ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে মহুয়ার একাধিক ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। এই মামলায় মহুয়া মৈত্রর সাংসদ পদও খারিজ হয়ে যায়। মহুয়ার পাশাপাশি, আজ শিল্পপতি দর্শন হিরানন্দান্দিকেও তলব করেছে ED। মহুয়ার বিরুদ্ধে তিনিও অভিযোগ তুলেছিলেন।
জেলার
কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
আরও দেখুন





















