Mamata Banerjee: ভুল করলে অ্যাকশন হবে, দোষ করলে শাস্তি হবে: মুখ্যমন্ত্রী
ভুল করলে অ্যাকশন হবে, দোষ করলে শাস্তি হবে। ফের বললেন মুখ্যমন্ত্রী। ইডি-র হানার সময় নিয়ে প্রশ্ন।
নিয়োগ দুর্নীতির প্রতিবাদে কলকাতায় ত্রিমুখী মিছিল বামেদের। হাওড়া, শিয়ালদা, পার্ক সার্কাস থেকে মিছিল যাচ্ছে ধর্মতলায় চাকরিপ্রার্থীদের ধর্নামঞ্চে।
আদালতের নির্দেশে ফের পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা। নিয়ে যাওয়া হল অর্পিতাকেও। ২ ঘণ্টা পর বেরোলেন জোকা ইএসআই হাসপাতাল থেকে।
পরিষদীয় মন্ত্রীর গাড়ি ছাড়লেও জোকা ইএসআই-তে ঢোকার মুখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য পার্থর। মন্ত্রিত্ব ছাড়ার প্রশ্নে বললেন কারণ কী?
এবার বেলঘরিয়ার অর্পিতার জোড়া ফ্ল্যাটে হানা ইডির। অপর দল দেওয়ানপাড়ার বাড়িতে। হানা কসবায় ইচ্ছে এন্টারটেনমেন্টের অফিসেও।
এবার ভুয়ো ঠিকানায় সংস্থা চালানোর অভিযোগ অর্পিতার বিরুদ্ধে। কসবার ইচ্ছে এন্টারটেনমেন্টের অফিসে ইডি-র হানার পরই চাঞ্চল্যকর অভিযোগ।






















