Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম | ABP Ananda
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ফের ইন্দ্রনীল সেনকে জিজ্ঞাসাবাদ করতে চায় ED। প্রাক্তন সংস্কৃতি প্রতিমন্ত্রীকে আগামী বুধবার নথি নিয়ে হাজিরার নোটিস। পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। ED-র স্ক্যানারে অভিযুক্ত সংস্থা 'মাস আর্ট'-এর সম্পাদক ধ্রবজ্যোতি বোস ও দীপেশ রায় নামে এক ব্যবসায়ীর ভূমিকাও। তাঁদেরও ডেকে পাঠিয়েছে ED।
আরও পড়ুন - গান্ধী জয়ন্তীর দিন থেকে প্রতিবাদে নামছে ককরোচ জনতা পার্টি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে CJP। বিক্ষোভ উপলক্ষে দিল্লি জুড়ে জারি কড়া নিরাপত্তা। যন্তরমন্তরের আশপাশে বেশ কিছু রাস্তা বন্ধ। নয়াদিল্লি জুড়ে ইতিমধ্যেই জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জারি হয়েছে ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারা। দিল্লি জুড়ে ১১টি মেট্রো স্টেশন আজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। CJP-র বিক্ষোভ কর্মসূচি শুরুর আগে দিল্লির বিভিন্ন এলাকায় চলছে ধরপাকড়। মুম্বইতেও হবে প্রতিবাদ, যদিও শিবাজী পার্কে বিক্ষোভের অনুমতি দেয়নি পুলিশ। গত শনিবার পর্যন্ত জ্ঞানেশ কুমারকে পদত্যাগের সময় দিয়েছিল ককরোচ জনতা পার্টি। সময়সীমা পেরোলেও পদত্যাগ করেননি মুখ্য নির্বাচন কমিশনার। এই আবহেই আজ থেকে পথে নামছে CJP।





















