Dilip On Mamata : নিশ্চয়ই কোটি কোটি টাকা আছে : মুখ্যমন্ত্রীর বাড়িতে সন্দেহভাজন প্রসঙ্গে দিলীপ
নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে সন্দেহভাজন ব্যক্তি। তাঁকে আটক করেছে কালীঘাট থানার পুলিশ। শনিবার রাতে ওই ব্যক্তি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ঢুকে ভিতরে ঢুকে পড়েন। সারা রাত সেখানেই ছিলেন তিনি। গতকাল সকালে এক পুলিশ কর্মীর নজরে পড়তেই শোরগোল পড়ে যায়।
এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় ফাঁক থাকার অভিযোগ উঠেছে। জেড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা পান মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন উঠছে, হাই সিকিউরিটি জোনে আঁটোসাঁটো নিরাপত্তা বলয় পেরিয়ে কীভাবে ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকলেন? এতটা সময় তিনি ভিতরে থাকা সত্ত্বেও কেন নিরাপত্তারক্ষীদের নজরে এল না? পাশাপাশি, কী উদ্দেশ্যে ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
























