Murshidabad News : 'জীবন ও সম্পত্তি রক্ষা করতে ৪ রাউন্ড গুলি', সুতির ঘটনায় বললেন DG রাজীব কুমার
ABP Ananda LIVE : ওয়াকফ-আঁচে জ্বলছে মুর্শিদাবাদ। ৩জনের মৃত্যু। শুভেন্দুর মামলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। নীরব দর্শক নয় আদালত, মন্তব্য বিচারপতির। একদিকে হিংসার আগুন জ্বলছে সেই সুযোগে শপিং মল থেকে জিনিসপত্রও দেদারে লুঠ চলছে, মুর্শিদাবাদের ধুলিয়ানের এই ভিডিও ভাইরাল হয়েছে। বিভিন্ন দিক থেকে একাধিক অশান্তির ছবি প্রকাশ্যে এসেছে। মুর্শিদাবাদ পৌঁছে সামশেরগঞ্জ থানায় বৈঠকে বসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মুর্শিদাবাদে হিংসার ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ও ডিজিপি-র সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন। সেখানে তিনি মুখ্যসচিব ও ডিজিপিকে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে পর্যাপ্ত পদক্ষেপ করার জন্য বলেন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যকে সবরকম সাহায্যয়ের আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের, খবর সূত্রের। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, হিংসা কবলিত মুর্শিদাবাদে স্থানীয় ভাবে মোতায়েন ৩০০ BSF জওয়ানের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধে আরও ৫ কোম্পানি BSF জওয়ান মোতায়েন করা হয়েছে।






















