10 Tay 10 Dik seg2: দিল্লিতে জাতীয় কর্মসমিতির বৈঠকের প্রথম দিনেই মোদির মুখে 'বাংলা' | Bangla News
দিল্লিতে জাতীয় কর্মসমিতির বৈঠকেও বাংলায় 'হিংসার' প্রসঙ্গ তুললেন মোদি। বাংলায় বিজেপি কর্মীদের উপর হামলার প্রসঙ্গ তুললেন মোদি। 'যেভাবে বাংলায় বিজেপি কর্মীরা লড়াই করছেন, তা প্রশংসনীয়'। লড়াই চলবে, বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে বার্তা প্রধানমন্ত্রীর । দিল্লিতে জাতীয় কর্মসমিতির বৈঠকের প্রথম দিনেই মোদির মুখে 'বাংলা'
মুর্শিদাবাদের সভা থেকে বিরোধীদের কড়া আক্রমণ শানালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বিভিন্ন সময় তাঁর মুখে উঠে এল বদলা নয় বদল, রয়্য়াল বেঙ্গল বা বাঘের বাচ্চার মতো শব্দ। যা নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা।
দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে মানুষের ক্ষোভের কথা শুনতে হল পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বার্ধক্যভাতা, এমনকি রাস্তাঘাট নিয়েও প্রশ্ন তুললেন এলাকাবাসী। সব শুনে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন শাসকদলের বিধায়ক। বিজেপি অবশ্য কটাক্ষ করতে দেরি করেনি।
প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে মিড ডে মিল। একের পর এক ইস্য়ুতে রাজ্য়ে টিম পাঠাচ্ছে কেন্দ্র। এই প্রেক্ষাপটে মোদি সরকারের বিরুদ্ধে ঝাঁঝাঁল আক্রমণ শানালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।





















