Murshidabad News: ধুলিয়ানের বাসিন্দাদের কাছে ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা
ABP Ananda LIVE: মুর্শিদাবাদে অশান্তি নিয়ে এবার ঝাঁপাল কেন্দ্র, তৎপর রাজ্যপালও । আজ মুর্শিদাবাদে রাজ্যপাল ও জাতীয় মহিলা কমিশন । জাতীয় মানবাধিকার কমিশনের পর আজ মুর্শিদাবাদে মহিলা কমিশন । গতকাল বৈষ্ণবনগর ক্যাম্পে মুর্শিদাবাদের ঘরছাড়াদের সঙ্গে কথা ২ কমিশনের । গতকাল মুর্শিদাবাদে গিয়ে আক্রান্তদের সঙ্গে কথা জাতীয় মানবাধিকার কমিশনের
আরও খবর...
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় পরপর কয়েকদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হয়েছে কালবৈশাখী। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয়েছে। দমফাটা গরমের প্রকোপ এখনও শুরু হয়নি। এরই মধ্যে দার্জিলিং সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস করল আবহাওয়া দফতর । দমকা ঝোড়ো হাওয়া বইবে। বৃষ্টি বাড়বে উত্তরোত্তর। মোটের উপর দুর্যোগপূর্ণ আবহাওয়াই থাকবে। দক্ষিণবঙ্গে ছয় জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে ঝড়ের সম্ভাবনা ক্রমশ কমবে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে।





















