TMC News: সুপ্রিম কোর্টেও আটকাল না NIA তদন্ত, ৩ বছর পর রিষড়া কাণ্ডে অপরূপার স্বামীকে গ্রেফতার NIA-র
হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। রামনবমীর মিছিল ঘিরে অশান্তির ঘটনায় NIA তদন্ত নিয়ে ২০২৩ সাল থেকে কম জলঘোলা হয়নি। NIA তদন্ত আটকাতে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে গেছিল তৎকালীন তৃণমূল সরকার। এর জন্য হাইকোর্টের ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। তদন্ত শুরুর ৩ বছর পর এবার রিষড়ায় রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামীকে গ্রেফতার করল NIA.
পড়ুন আরও খবর - তৃণমূল আমলে হাজার হাজার ভুয়ো ST সার্টিফিকেট, কড়া মুখ্যমন্ত্রী। 'হাজার হাজার ভুয়ো ST সার্টিফিকেট দেওয়া হয়েছে তৃণমূলের আমলে'। 'আমাদের দফতর ভুয়ো ST সার্টিফিকেটের বিরুদ্ধে তদন্ত করছে'। 'দোষী সাব্যস্ত হলে যিনি সার্টিফিকেট নিয়েছেন তিনি শাস্তি পাবেন'। 'যিনি সার্টিফিকেট দিয়েছেন তাঁরও শাস্তি হবে, জেলে পাঠানো হবে'। মুকুটমণিপুরে হুল উৎসবে জাল শংসাপত্রে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।





















