Vande Bharat Express: আগামীকাল হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামীকাল হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানের জন্য SPG-এর তরফে হাওড়া স্টেশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূর্ব রেল জানিয়েছে, গতকাল রাত ১২টা থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে স্টেশনের নিউ কমপ্লেক্সের ২১, ২২ ও ২৩, এই তিনটি প্ল্যাটফর্ম। আজ সারাদিন ও আগামীকাল দুপুর ২টো পর্যন্ত ওই তিনটি প্ল্যাটফর্ম পুরোপুরি বন্ধ থাকবে। ওই তিনটি প্ল্যাটফর্ম থেকে যে সমস্ত ট্রেন ছাড়ার কথা ছিল, সুবিধা অনুযায়ী সেই ট্রেনগুলি অন্য প্ল্যাটফর্ম থেকে ছাড়ার ব্যবস্থা করা হবে। একইসঙ্গে আগামীকাল দুপুর পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া স্টেশনের নিউ ক্যাব রোড। অন্যদিকে, প্রধানমন্ত্রীর আসার আগের দিনই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হাওড়া স্টেশন চত্বর। আশেপাশের এলাকায় চলছে নাকা তল্লাশি।






















