West Bengal Weather Update : ভারী বৃষ্টিতে ভাসবে কয়েকটি জেলা, জানাল আবহাওয়া দফতর
ভাদ্রের শেষ বেলায় বঙ্গে দাপট দেখাচ্ছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২-৩ ঘণ্টা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। সেইসঙ্গে চলবে বজ্রপাতও।
সকাল থেকেই মুখভার আকাশের। কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে ভোর রাত থেকেই। বৃহস্পতিবার থেকেই বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে সুস্পষ্ট নিম্নচাপে। উত্তর ওড়িশা ও বাংলা উপকূলের দিকে যার অভিমুখ। তার জেরে দফায় দফায় বৃষ্টি হয়েছে। সেই কারণেই আগামী ২-৩ ঘণ্টার মধ্যে মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, ও দুই ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কোথাও কোথাও বৃষ্টির দাপটের সঙ্গে হবে বজ্রপাতও।
























