RG Kar Death: 'খুব হেনস্থা হতে হয়েছে, পুলিশ তাড়াহুড়ো করে বের দিল', মন্তব্য নির্যাতিতার মায়ের
ABP Ananda Live: কর্তব্যরত অবস্থায় চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় তোলপাড় সব মহল। গত ৯ অগাস্ট মৃত্যু হয়েছে আরজি করের নির্যাতিতার। যার মৃত্যুতে প্রতিবাদে সামিল হচ্ছেন তাঁরই সহ নাগরিকরা। যাঁকে কয়েকদিন আগেও কেউ চিনতেন না, সেই তরুণীর নির্মম পরিণতিতে প্রতিবাদের আঁচ পৌঁছে গিয়েছে বিশ্বের নানা প্রান্তে। এই অবস্থায় নির্যাতিতার মা বলছেন, 'কোটি কোটি মেয়েকে পেয়েছি পাশে, যতদিন না বিচার পাচ্ছি ততদিন যেন পাশে থাকে।'
এক সপ্তাহ আগে এমনই এক শুক্রবার মেয়ের মৃত্যুর খবর এসেছিল তাঁর কাছে। আর সেই মৃত্যুতে তোলপাড় রাজ্য থেকে দেশ। প্রতিবাদের আঁচ পৌঁছে গিয়েছে বিশ্বের কোণায় কোণায়। আরজি করের নিহত চিকিৎসকের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন কোটি কোটি মানুষ। এদিন এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে সুবিচার পাওয়া পর্যন্ত সবাইকে পাশে থাকার আর্জি জানিয়েছেন নির্যাতিতার মা।






















