RG Kar Protest: যাদবপুরের মিছিলে তুলকালাম, প্রতিবাদীকে হেনস্থার অভিযোগে গ্রেফতার ১। ABP Ananda Live
যাদবপুরের মিছিলে উত্তেজনা। এক মহিলাকে হেনস্থা করার অভিযোগ। সেই অভিযোগে একজনকে গ্রেফতার পুলিশের। পুলিশের বিরুদ্ধেও একাধিক অভিযোগ আন্দোলনকারীদের।
বিচারের দাবিতে, জুনিয়র ডাক্তারদের ১ ঘণ্টা আলো নিভিয়ে প্রতিবাদের দিনও দিল্লিতে নিজের বাসভবনের সামনে মোমবাতি হাতে প্রতিবাদে নামলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় এদিন তথ্য-প্রমাণ লোপাটের মতো চাঞ্চল্যকর অভিযোগে সরব হয়েছেন তিনি।
এবার পুলিশের বিরুদ্ধে টাকা দেওয়ার চেষ্টার বিষ্ফোরক অভিযোগ করলেন আর জি কর মেডিক্য়াল কলেজের নিহত চিকিৎসকের বাবা। বুধবার, জুনিয়র ডাক্তারদের ডাকা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় নিহত চিকিৎসকের পরিবার।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবার রাজ্য সরকারের পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নিলেন অভিনেতা সুপ্রিয় দত্ত। বেতন নিয়ে প্রশ্ন তুলে, আন্দোলনকারী চিকিৎসকদের তীব্র কটাক্ষ করেন তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক।ক্ষমা চাওয়ার পরও সমালোচনায় সরব হলেন দলেরই সাংসদ দেব।

















