RG Kar Protest: শ্যামবাজার থেকে নিউটাউন, আনন্দপুর থেকে সল্টলেক, বিচার চেয়ে রাস্তায় নাগরিকরা। ABP Ananda Live
শ্যামবাজার থেকে নিউটাউন, আনন্দপুর থেকে সল্টলেক, বিচার চেয়ে রাস্তায় নাগরিকরা। কলকাতায় আলো (RG Kar Protest) বন্ধ করে প্রতিবাদ।
আর জি কর-কাণ্ডের (RG Kar Case) প্রতিবাদে এবার পদত্যাগ করার ইচ্ছাপ্রকাশ করলেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ২ সদস্য। এরপরই রাজ্য় মেডিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট সুদীপ্ত রায়কে চিঠি পাঠিয়ে পদত্যাগ করতে অনুরোধ করল ইন্ডিয়ান মেডিক্য়াল অ্য়াসোসিয়েশনের রাজ্য় শাখা। পাশাপাশি আরও পাঁচ সদস্যকে সাসপেন্ড করতেও আর্জি জানিয়েছে রাজ্য় আইএমএ।
চিকিৎসকের ধর্ষণ-খুন...।তারপর আর জি কর মেডিক্য়ালের (RG Kar Admission Scam) সদ্য় প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের ভুরি ভুরি অভিযোগ। এই আবহেই আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালে MBBS-র প্রথম বর্ষে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আশা-আকাঙ্খার মধ্য়ে ভয়ও পাচ্ছেন অভিভাবকরা।






















