Shunun Mukhyamantri | "১৯ হাজার যোগ্যদের দায়িত্ব কে নেবে?", প্রশ্ন চাকরিহারা অমিতরঞ্জন ভুঁইয়ার
ABP Ananda LIVE : দেখুন আমরা জানি, পশ্চিমবঙ্গের ইতিহাসে সবথেকে বড় নিয়োগ-দুর্নীতি, অবশ্যই শিক্ষা-দুর্নীতি। চাল থেকে কাঁকর আলাদা করার দায়িত্ব ছিল যাদের, সেই স্কুল সার্ভিস কমিশন নিজেরাই এই চুরিতে যুক্ত।আর চোর ধরার দায়িত্বপ্রাপ্ত যে CBI, তারাও কার্যত ফেল করেছে। আর তারই জেরে বাতিল হয়েছে ছাব্বিশ হাজার চাকরি, যার মধ্যে একটা বিরাট অংশ, মেধার ভিত্তিতে চাকরি পাওয়া যোগ্য শিক্ষক। আমার সামনে ওইখানে যিনি বসে আছেন, তিনি চাকরি ফেরানোর দাবিতে রাস্তায় নেমে, উদ্ধত পুলিশের লাথি খেয়েছেন, তাঁর পিঠে ভাঙা হয়েছে পুলিশের লাঠি। চাকরিহারা যোগ্য শিক্ষক অমিতরঞ্জন ভুঁইয়া। আমি অমিতের কাছে জানতে চাইব, তৃণমূলের সেই প্ল্যান A, প্ল্যান B, প্ল্যান C, যে কতবড় ভাঁওতা, সেতো আমরা সবাই দেখেছি। কিন্তু বিজেপি সরকার শেষপর্যন্ত প্রতিবছর SSC, প্রতিবছর টেট--স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়া, রেজাল্ট বের করা, এবং নিয়মিত শিক্ষকদের নিয়োগের প্রতিশ্রুতি রাখতে পারবে তো? প্রথম কদিনে আমরা দেখলাম, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পাঁচ বছর বেড়েছে, আর দুহাজার ষোলোর শিক্ষক-নিয়োগ পরীক্ষার OMR শিট নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে SSC. কিন্তু অমিতরা কি তাতে ভরসা পাচ্ছে? ওর মুখেই শুনব।

















