Singur News | গয়ায় পারলৌকিক কাজ সেরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের ৪ জনের
Singur News | গয়ায় পারলৌকিক কাজ সেরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের ৪ জনের। দুর্ঘটনায় আহত আরও ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। আজ ভোরে সিঙ্গুরের রতনপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে ডানকুনিমুখী লেনে ঘটেছে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা মারায় দুর্ঘটনা, জানিয়েছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত পরিবারের সদস্যরা ডানকুনি থেকে গয়ায় গেছিলেন বলে জানা গেছে
Suvendu Adhikari :স্ট্রংরুম প্রাঙ্গণে অতক্ষণ কী করছিলেন মমতা ? 'নজরদারি করছিলেন' ইনি ! ছবি পোস্ট করে বললেন শুভেন্দু
কলকাতা : সন্ধে থেকে মধ্যরাত। প্রায় ৪ ঘণ্টা ভবানীপুর বিধানসভা কেন্দ্রের স্ট্রংরুমের বাইরে বসে থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের মতো সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাইস্কুলের সামনেও তৈরি হল ধুন্ধুমারকাণ্ড। প্রায় চার ঘণ্টা পরে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল থেকে বেরোন মমতা বন্দ্যোপাধ্যায়। অসন্তোষ প্রকাশ করেন পুলিশের ভূমিকায়। বলেন, 'নেতাজি ইন্ডোরে যেটা আমরা দেখেছি ক্ষুদিরামে এটা হলে তো মুশকিল না! আমাকে তো দেখতে হবে, মানুষ যে ভোটটা দিয়েছে, সেই ভোটটা যেন রক্ষা করা যায়। আমাদের কাছে ৬-৭টা অভিযোগ এসেছে বলেই তো ছুটে এসেছি।+রাজ্য পুলিশ নিজেরাই যদি নিজেদের দায়িত্ব পালন না করে, এখন তো আমার হাতে নেই। নির্বাচন কমিশনের হাতে। তারা যদি নিজেদের দায়িত্ব পালন করতে না পারে, এটা তো তাদের দোষ, তাদের ব্যর্থতা।'
স্ট্রংরুমে অতক্ষণ কী করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
এই ঘটনার পর শুভেন্দু অধিকারী পোস্ট করে জানান, 'কোনও বাড়তি সুবিধা নেওয়া থেকে ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে। যতই চেষ্টা চালান না কেন, কোনওরকম নিয়ম বহির্ভূত কাজ তিনি করতে পারেননি। উনি যতক্ষণ স্ট্রং রুম প্রাঙ্গণে ছিলেন, ওঁকে আমার ইলেকশন এজেন্ট অ্যাডভোকেট সূর্যনীল দাস নজরদারিতে রেখেছিলেন। কড়া নজরদারির মধ্যে সূর্যনীল দাস ওঁকে রেখেছিলেন, যাতে উনি কোনও অসৎ উপায় অবলম্বন করতে না পারেন। ভবানীপুর-সহ গোটা পশ্চিমবঙ্গের ভোটারমণ্ডলীকে আমি আশ্বস্ত করতে চাই'। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী সূর্যনীল দাস।





















