SSC Scam: 'যোগ্যদের তালিকা ওঁর কাছে আছে', এসএসসি দুর্নীতি মামলায় মমতাকে নিশানা সুকান্তর
ABP Ananda Live: দলবল নিয়ে জেলে যাওয়া উচিত মুখ্যমন্ত্রীর'। 'চোরেদের বাইরে থাকার অধিকার নেই'। 'তৃণমূলের নেতাদের থেকে টাকা ফেরত পেতে গাছে বাঁধুন'। 'গাথে বেঁধে উত্তমমধ্যম দিন '। বললেন সুকান্ত মজুমদার।
সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। সোমবার চাকরিহারাদের সংগঠনের সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম রায়ের পরই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে SSC কি এই চোখের জলের দায় এড়াতে পারে? রাজ্য সরকার কি দায়িত্ব অস্বীকার করতে পারে? চাকরিহারাদের একাংশ ক্ষোভ উগরে দিচ্ছে সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে।
এদিন নেতাজি ইন্দোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বলেন, 'জেনেশুনে কারও চাকরি খাইনি। আমি চাকরি দিয়েছি, কাজ করতে গেলে একটা-দুটো ভুল হয়। বিকাশ ভট্টাচার্যকে আইসোলেট করা উচিত। যোগ্য প্রার্থীদের কারও চাকরি যেতে দেব না। শিক্ষাব্যবস্থাকে ভেঙে ফেলতে একটা চক্রান্ত চলছে। এই রায়ের পিছনে খেলা কার? কে খেলেছে?'





















