Ananda Live: বকেয়া DA দেওয়া নিয়ে ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার
বকেয়া DA দেওয়া নিয়ে ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্যের পুনর্বিবেচনার আবেদন খারিজ করে, আগের রায়ই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। সূত্রের খবর, এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে সরকার।
DA সংক্রান্ত আদালত অবমাননার মামলায়, রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবের হলফনামা তলব করল হাইকোর্ট। কেন আদালতের নির্দেশ মানা হয়নি? তা বিস্তারিত আকারে রাজ্য সরকারের দুই শীর্ষ আমলাকে হলফনামায় জানাতে হবে। নয়ই নভেম্বর ফের শুনানি হবে এই মামলার।
চেক কিংবা ডিজিটাল পেমেন্ট নয়, একেবারে নগদের বিনিময়েই অযোগ্য প্রার্থীদের দেওয়া হত স্কুলে চাকরির নিয়োগপত্র। আদালতে বিস্ফোরক দাবি করল সিবিআই। তাহলে কি অযোগ্য প্রার্থীদের চাকরি বিক্রি করে পাওয়া টাকাই মজুত করা হয়েছিল অর্পিতার ফ্ল্যাটে? উঠছে প্রশ্ন। শান্তিপ্রসাদ সিন্হা ও দুই মিডলম্যানকে ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল CBI’এর বিশেষ আদালত।






















