Sukanta Majumdar: ভোটের সময় রক্তপাত হবে এটা অত্য়ন্ত লজ্জার বিষয়: সুকান্ত মজুমদার। ABP Ananda Live
West Bengal News: গত পঞ্চায়েত নির্বাচনে (Panchayet Election) বিজেপি কর্মীর (BJP Worker)ভাইয়ের স্ত্রী প্রার্থী হয়েছিলেন। পরাজিত হয়েও তৃণমূলের রোষের মুখে পড়ে গোটা পরিবার। বাড়ি এসে নিয়মিত হেনস্থার অভিযোগও উঠেছে। প্রতিবাদ করায় বিজেপি কর্মী জয়দীপ দাসকে বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত গঙ্গারামপুরের পাটন এলাকার ঘটনা। আক্রান্ত বিজেপি কর্মী হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে যান গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। বিজেপি কর্মীর পরিবারের তরফে গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল। এই ঘটনায় কী প্রতিক্রিয়া সুকান্ত গঙ্গোপাধ্য়ায়ের? ABP Ananda Live





















