এক্সপ্লোর
Hilsha: মরশুমের প্রথম ইলিশ পৌঁছল দিঘা মোহনায়। Bangla News
মরশুমের প্রথম ইলিশ পৌঁছল দিঘা মোহনায়। গতকাল থেকে এখনও পর্যন্ত প্রায় ১২ টন ইলিশ এসেছে। এর মধ্যে বেশিরভাগই ৫০০ গ্রাম থেকে ২ কেজি ওজনের। ৫০০-৬০০ গ্রাম ইলিশের দাম ৬০০ টাকা, ৬০০- এক কেজি ওজনের ইলিশ হাজার থেকে বারোশো টাকা ও এক কেজির বেশি ওজনের ইলিশ মিলছে দেড়হাজার টাকায়। মরশুমের প্রথমে ঝিরঝিরে বৃষ্টির কারণে আরও ইলিশ মিলতে পারে বলে আশা মাছ ব্যবসায়ীদের। জোগান বাড়লে সস্তা হবে ইলিশের দাম।
জেলার
"সারা দুনিয়াতে তাঁর পক্ষে জনমত তৈরি হয়েছে...", চিন্ময়কৃষ্ণ প্রভু প্রসঙ্গে দিলীপ ঘোষ
আরও দেখুন





















