TMC News: হাওড়ার প্রার্থী নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়
ABP Ananda LIVE: তৃণমূলে (TMC) টিকিট নিয়ে এবার ক্ষোভ খোদ মুখ্যমন্ত্রীর পরিবারেই। হাওড়ার(Howrah) প্রার্থী নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। 'হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা ঠিক হয়নি'। 'যে ক্লাস ফাইভ পাস করতে পারে না, তাঁকে গ্র্যাজুয়েশন করিয়ে দেওয়া হয়েছে'। 'প্রসূন বন্দ্যোপাধ্যায় ছাড়াও হাওড়ায় অনেক যোগ্য লোক ছিল'। তবে বিজেপিতে যাওয়ার জল্পনা খারিজ করলেন বাবুন বন্দ্যোপাধ্যায়(Babun Banerjee)। 'মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবেন, তৃণমূল ছাড়ার প্রশ্ন নেই'। 'দিল্লিতে এক দাদার অসুস্থতার কারণে এসেছি'। এবিপি আনন্দকে জানালেন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়।





















