Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর | ABP Ananda Live
ABP Ananda LIVE : অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর। অনুব্রত মণ্ডলকে আগাম জামিন দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ইটভায় গন্ডগোল, লুঠ ও অশান্তির অভিযোগে দায়ের হয় মামলা।
পড়ুন আরও খবর...
প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ছড়ানোর অভিযোগ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে FIR দায়ের!
প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগ অভিনেত্রী শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra) বিরুদ্ধে। একাধিক থানায় অভিযোগ দায়ের করেছেন, বিজেপি নেতা-কর্মী। অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে অবিলম্বে গ্রেফতারির দাবি করা হয়েছে। গ্রেফতারি না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কিন্তু কী অভিযোগ শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে? NEET প্রশ্নফাঁসের বিরুদ্ধে ধর্মতলায় বিক্ষোভে সামিল হয়েছিলেন অনেকেই। সেখানে যোগ দিয়েছিলেন, শ্রীলেখা মিত্র ও। অভিযোগ নিট প্রশ্নফাঁসকাণ্ডে আন্দোলনে সামিল হতে গিয়ে প্রধানমন্ত্রীকে অসম্মান করেছেন অভিনেত্রী। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন, বিজেপি নেত্রী কেয়া ঘোষ। বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে।





















