Recruitment Scam: স্কুলে নিয়োগে দুর্নীতি, চাকরি বাতিলের তালিকায় একের পর এক শাসক নেতা | ABPAnandaLIVE
Recruitment scam: স্কুলে নিয়োগে দুর্নীতি (Recruitment scam), চাকরি-হারা ১৯১১জনের মধ্যে একের পর এক তৃণমূল নেতা (TMC Leader)! গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি, কোর্টের (Calcutta High court) নির্দেশে চাকরি হারালেন বাঁকুড়ার (Bankura) তৃণমূল নেতা। বাঁকুড়ার পাতালখুরির তৃণমূলের বুথ সভাপতির সঙ্গে ভাই-ও হারালেন চাকরি। চাকরি বাতিলের তালিকার ১০৬৮ নম্বরে তৃণমূল নেতা আদেশ চট্টোপাধ্যায় (Adesh Chatterjee)। চাকরি বাতিলের তালিকার ১৯০৩ নম্বরে তৃণমূল নেতার ভাই উত্তম চট্টোপাধ্যায় (Uttam chatterjee)। ২০১৮-তে বাঁকুড়ার হিন্দু হাইস্কুলে শিক্ষাকর্মীর চাকরি পান উত্তম চট্টোপাধ্যায়। বাঁকুড়ার ক্ষিরোদপ্রসাদ হাইস্কুলের শিক্ষাকর্মী ছিলেন আদেশ চট্টোপাধ্যায়।






















