এক্সপ্লোর

Abhishek Banerjee on Bangladesh:'কেন্দ্রে তো BJP-রই সরকার, সেখানে এই বীরত্বটা দেখাক'!আক্রমণ অভিষেকের

ABP Ananda Live:  বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার বিজেপি এবং কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদি সরকারকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিজেপি বাংলাদেশ নিয়ে রাজনীতি করছে, অথচ কেন্দ্রে তাদেরই সরকার রয়েছে বলে স্মরণ করিয়ে দিলেন তিনি। বাংলাদেশে যা ঘটছে, তা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না এবং কেন্দ্রকেই এ নিয়ে পদক্ষেপ করতে হবে বলে মন্তব্য করলেন তিনি। 

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় উত্তেজনার পারদ চড়ছে। সেই উত্তেজনার আঁচ এসে পৌঁছেছে এপার বাংলাতেও। পশ্চিমবঙ্গের রাজনীতিতেও বাংলাদেশ প্রসঙ্গ ঘুরেফিরে উঠে আসছে। কলকাতায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই নিয়ে মিছিলও করেছেন। জায়গায় জায়গায় প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছেন রাজ্য বিজেপি-র অন্য নেতা-নেত্রীরা।

সেই আবহেই বিজেপি-কে বিঁধলেন অভিষেক। তাঁর বক্তব্য, "বাংলাদেশে যা হচ্ছে, তা এখানকার রাজনীতির বিষয় নয়। বিজেপি-র অভ্যাস সবকিছু নিয়ে রাজনীতি করা। আর জি কর নিয়ে করেছে, এখন বাংলাদেশ নিয়ে করছে। বিজেপি-রই তো সরকার কেন্দ্রে! এই বীরত্বটা দিল্লিতে গিয়ে দেখাক! আমরা তো চাই বাংলাদেশে যএ অনাচার চলছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক!"

অভিষেক এদিন আরও বলেন, "পশ্চিমবঙ্গ সরকার তো ব্যবস্থা নিতে পারবে না? আপনাকে সংবিধান তো মানতে হবে! আমরা বার বার বলেছি, কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে, দলগত ভাবে তৃণমূল তাকে সমর্থন করবে। যা ঘটছে তা অত্যন্ত নিন্দনীয়, দুর্ভাগ্যজনক এবং সমর্থনযোগ্য নয় একেবারেই। যাঁরা এখানে বীরত্ব দেখাচ্ছেন, দিল্লিতে গিয়ে তাঁদের এই বীরত্ব দেখানো উচিত। নইলে কেন্দ্র বলে দিক যে রাজ্য ব্যবস্থা নিতে পারবে!"

ভিডিও জেলার

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা

নিউজ রিল জেলার

আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
News Live : আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
Abhishek Banerjee : 'ফিরে আসুন,আমি ১ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি' অভিষেকের চ্যালেঞ্জ শুনেই সায়নী বললেন ...
'ফিরে আসুন,আমি ১ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি' অভিষেকের চ্যালেঞ্জ শুনেই সায়নী বললেন ...
Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget