TMC News: SSC-র দাগি তালিকায় শাসক নেতা ও ঘনিষ্ঠদের ভিড়
ABP Ananda LIVE: শনিবার রাতে 'দাগি'দের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এবার সেই 'দাগি' তালিকার 'দাগ' লাগল তৃণমূলের গায়েও। SSC-র প্রকাশ করা দাগিদের তালিকায়, নাম রয়েছে, পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ থেকে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে, নিউ ব্য়ারাকপুর পুরসভার উপ পুরপ্রধান স্বপ্না বিশ্বাসের মেয়ের।
SSC-র দাগি তালিকায় নাম রয়েছে উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মনের। যিনি বর্তমানে বিজেপিতে রয়েছেন।
SSC দাগি তালিকায় নিউ ব্যারাকপুরের উপ পুরপ্রধানের মেয়ের নাম
এসএসসি দাগি তালিকায় নিউ ব্যারাকপুরের উপ পুরপ্রধানের মেয়ের নাম। ১৩৬০ নম্বরে নাম রয়েছে স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসের নাম। তৃণমূল কংগ্রেস পরিচালিত নিউ ব্যারাকপুরের উপ পুরপ্রধান স্বপ্না বিশ্বাস। দমদম-ব্যারাকপুর মহিলা জেলা তৃণমূলের সভাপতি স্বপ্না বিশ্বাস। মাসুন্দা বয়েজ হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি স্বপ্না বিশ্বাস। তৃণমূল নেত্রী স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসের চাকরি চলে গেছে। শতাব্দী বিশ্বাস ভূগোলের শিক্ষিকা ছিলেন, ২০১৯ সাল থেকে মাসুন্দা বয়েজ হাইস্কুলের শিক্ষিকা ছিলেন।






















