Samik Bhattacharya: শমীকের প্রশ্নের লিখিত জবাবে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের লিখিত জবাবে বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। তাঁর দাবি, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে, রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে ২৬টি পোস্ট গ্র্যাজুয়েট সিট কমিয়ে দিয়েছে NMC...শিক্ষাকর্মীর অভাব, দুর্বল পরিকাঠামো এবং পর্যাপ্ত রোগীর অভাবে এই আসনগুলো কমানো হয়েছে।
আরও খবর...
বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রতিবাদে বুধবারও উত্তাল হল সংসদ। অধিবেশন শুরুর আগে বিক্ষোভ দেখালেন বিরোধী জোট INDIA-র সদস্যরা। ভোটার তালিকা সংশোধনের নামে ভোট চুরি, ভোট লুঠের অভিযোগে স্লোগান দিলেন তৃণমূল সাংসদরা। তৃণমূলের দাবি, বিজেপির আসল লক্ষ্য বিহার নয়, বাংলা। রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম ভোটব্যাঙ্ক নষ্ট হওয়ার ভয় পাচ্ছে তৃণমূল, পাল্টা অভিযোগ করেছে বিজেপি।
বিজেপির কথায় যারা CAA-তে ফর্ম ফিলাপ করছে, তারা লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কিছুই পাবেন না। কার্যত হুঁশিয়ারির সুর শোনা গেল তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার চেয়ারম্যানের গলায়। ভয় দেখাচ্ছেন তৃণমূল নেতা, পাল্টা সুর চড়িয়েছে বিজেপি





















