এক্সপ্লোর

WB smart Meter : 'এরাজ্যে স্মার্ট মিটার চালু হবে না,' বিধানসভায় জানালেন বিদ্যুৎমন্ত্রী

ABP Ananda LIVE :কেন্দ্র সরকার নির্দেশিকা দিয়েছিল, স্মার্ট মিটার চালু করা বাধ্যতামূলক। বুধবার বিধানসভায় বিদ্যুৎমন্ত্রী জানিয়ে দিলেন, জোর করে স্মার্ট মিটার চাপিয়ে দেওয়ার চেষ্টা জনবিরোধী। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ, এরাজ্যে স্মার্ট মিটার চালু হবে না। রাজ্য সরকার শুধু টাকা চেনে। আক্রমণ শানিয়েছে বিজেপি। স্মার্ট মিটার নিয়ে এবার সরাসরি সংঘাতে কেন্দ্র ও রাজ্য সরকার। এরাজ্যে স্মার্ট মিটার চালু হবে না। বিধানসভায় স্পষ্ট জানিয়ে দিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। ২০২২ সালে কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করে জানায়, স্মার্ট মিটার চালু করা বাধ্যতামূলক। সেই নির্দেশ মেনে রাজ্যে স্মার্ট মিটার বসানোর কাজও চালু করা হয়। এর মধ্যেই বিভিন্ন জায়গায় অভিযোগ ওঠে। স্মার্ট মিটারে বিদ্যুতের বিল মাত্রাতিরিক্ত বেশি আসছে। এনিয়ে ক্ষোভ দেখা দেয় সাধারণ মানুষের মধ্যে। স্মার্ট মিটার বাতিলের দাবিতে পথে নামে বিরোধীরাও। এই প্রেক্ষাপটে বুধবার বিধানসভায় বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, জোর করে স্মার্ট মিটার চাপিয়ে দিচ্ছিল কেন্দ্রীয় সরকার। এটা জনবিরোধী। তাই মুখ্যমন্ত্রী এটা বন্ধের নির্দেশ দিয়েছে। এদিন বিধানসভায় অরূপ বিশ্বাস জানান, রাজ্যে ৫-৬ হাজার বাড়িতে পরীক্ষামূলকভাবে স্মার্ট মিটার চালু করা হয়েছিল। সেগুলোকে পুরনো ব্যবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। এরাজ্যে স্মার্ট মিটার চালু হবে না।WBSEDCL, CESC বিদ্যুৎ ব্যবহারের পর ইউনিট দেখে বিল পাঠায়। অন্যদিকে স্মার্ট মিটার হল প্রি পেড ব্যবস্থা। এক্ষেত্রে আগেই টাকা দিতে হবে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাত, বিহার, মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে ইতিমধ্যেই স্মার্ট মিটার লাগানোর কাজ শুরু হয়ে গেছে। রাজ্যের মন্ত্রীর এই সিদ্ধান্তে সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন, "রাজ্য শুধু পয়সা চেনে। তাই কেন্দ্র ভাল কিছু করলেও করতে দেয় না।'' কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, "ইলেকশনের জন্য ফেরত নিয়েছে। ইলেকশনের পরে হয়তো আবার চালু করে দেবে।''

ভিডিও জেলার

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল? "MLAদের ভয় দেখিয়ে TMC থেকে দূরে রাখা হচ্ছে", বললেন কুণাল
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ার পর পাল্টা হুঙ্কার অভিষেকের
ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ার পর পাল্টা হুঙ্কার অভিষেকের
Indranil Sen:
"সারা রাত ধরে এখানে ফূর্তি হতো", সিঙ্গুরে ইন্দ্রনীল সেনের বাগানবাড়ি নিয়ে অভিযোগের পাহাড়
Indranil Sen: দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে
দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে
Indranil Sen: শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, বাম আমলেও সরকার ঘনিষ্ঠ ছিলেন ইন্দ্রনীল সেন! ভোগ করেছেন সুযোগ সুবিধাও
শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, বাম আমলেও সরকার ঘনিষ্ঠ ছিলেন ইন্দ্রনীল সেন! ভোগ করেছেন সুযোগ সুবিধাও

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget