CPM News : ভোটের আগে এবার ইস্তাহার প্রকাশ করল বামেরা, কী কী প্রতিশ্রুতির উল্লেখ ?
ABP Ananda LIVE : ভোটের আগে এবার ইস্তাহার প্রকাশ করল বামেরা। ইস্তাহারে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার মধ্য়ে রয়েছে, প্রতিটি পরিবারের একজনকে স্থায়ী চাকরি দেওয়া হবে। পাঁচ বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদে নিয়োগ করা হবে। প্রত্যেক বছর স্বচ্ছতার সঙ্গে এসএসসি, সিএসসি ও পিএসসি পরীক্ষা নেওয়া হবে। পাশপাশি কৃষকদের কথা মাথায় রেখে ১৬টি ফসলের নূন্যতম সহায়ক মূল্য দেড় গুণ করার কথা জানানো হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের উন্নতিতে। নতুন স্কুল-কলেজ নির্মাণের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তাহারে।
সামনে ট্রাক, নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল গাড়ি! প্রচার করে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার মুখে বিজেপি প্রার্থী
প্রচার সেরে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনার কবলে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়ি। রাজ্য সড়ক থেকে উল্টে গিয়ে রাস্তার ধারে থাকা একটি জলাশয়ে উল্টে যায় গাড়িটি। এরপর দলীয় কর্মীরাই তড়িঘড়ি সাবিত্রী বর্মনকে গাড়ি থেকে বের করে নিয়ে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা ১ নং ব্লকের শিকারপুর পাঁচমাইল সংলগ্ন এলাকায়।
বিজেপি নেতা গৌতম সরকার জানান, প্রচার সেরে বাড়ি ফেরার সময় উল্টো দিক থেকে একটি ট্রাক সামনে চলে আসে। এই পরিস্থিতিতে দ্রুত পাশ কাটিয়ে সরে যেতে গিয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় তাদের গাড়িটি। প্রার্থীকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করেছে তৃণমূল, এমনটাই দাবি তাঁর। এই ঘটনায় বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন ও চালকের মাথায় আঘাত লাগে। যদিও মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে তাদের নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।






















