Medinipur News : 'অসাধু কাজ নিয়ে তৎপর স্বাস্থ্য দফতর। পদক্ষেপ নেওয়া হবে', বললেন শশী পাঁজা
ABP Ananda LIVE : 'অসাধু কাজ নিয়ে তৎপর স্বাস্থ্য দফতর। পদক্ষেপ নেওয়া হবে', বললেন শশী পাঁজা। ‘বিষাক্ত’ স্যালাইনে প্রসূতি মৃত্যুর অভিযোগ, অসুস্থ আরও ৩ প্রসূতি। তাঁদের মধ্যে এক প্রসূতির অবস্থা আশঙ্কাজনক। কেন অসুস্থ প্রসূতিদের শারীরিক অবস্থা কেমন রয়েছে, এখন কেমন রয়েছেন তাঁরা, তার তথ্য দেওয়া হচ্ছে না, এই অভিযোগ তুলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ চত্বরে বিক্ষোভ দেখিয়েছে বাম এবং কংগ্রেস। গতকালও হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখিয়েছিল এসএফআই। আজ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে একযোগে বিক্ষোভে শামিল হয়েছে এসএফআই এবং ডিওয়াইএফআই। অসুস্থ প্রসূতিদের শারীরিক অবস্থা কেমন রয়েছে তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান বিক্ষোভকারীরা। কিন্তু তাদের অভিযোগ, হাসপাতালের তরফে কেউই কথা বলতে রাজি নন। এরই প্রতিবাদে আঁচ বাড়তে থাকে বিক্ষোভের। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে পুলিশ বাহিনী। সেই সময়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে বাম ছাত্র-যুব সংগঠনের সদস্যদের। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে সাময়িক ভাবে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মেদিনীপুর মেডিক্যাল কলেজে গিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরাও।






















