এক ডজন গল্প: কীর্তন সভায় খোল কর্তাল বাজিয়ে গানে মজলেন Kailash Vijayvargiya
কীর্তন সভায় খোল কর্তাল বাজিয়ে গান গাইলেন কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। কিছুদিনের মধ্যে বিধানসভা ভোট অসমে। ভোটপ্রচারে গিয়ে সেখানে চা বাগানের শ্রমিকের সঙ্গে কথা বলার মাঝে অন্য রূপে ধরা দিলেন প্রিয়ঙ্কা গাঁধী।অসমের সাধরু চা বাগানে গিয়ে কংগ্রেস নেত্রী মাথায় তুলে নিলেন ঝুড়ি, শ্রমিকদের সঙ্গে হাত লাগানেন চা পাতা তোলাতেও।চা বাগানের শ্রমিকদের সঙ্গে কথাও বলেন তিনি। অসমের গামছা গলায় দিয়ে ভ্যাকসিন নিলেন নরেন্দ্র মোদি (Naredra Modi)। তামিলনাডুতে পড়ুয়াদের সঙ্গে নাচের তালে পা মেলালেন রাহুল গাঁধী (Rahul Gandhi)। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ই-স্কুটার চালানোর চেষ্টা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee)। ভোট যুদ্ধের আগে এখন এরকমই নানা ভূমিকায় নেতারা।
























