নজরে ৯ চটজলদি: স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের অফিসে ভর সন্ধ্যায় বিধ্বংসী আগুন
নন্দরাম মার্কেটের দুঃস্বপ্ন ফিরল স্ট্র্যান্ড রোডে। স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের অফিসে ভর সন্ধ্যায় বিধ্বংসী আগুন। ১৩ তলা থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ল নীচের দিকে।
অফিস টাইমে স্ট্র্যান্ড রোডে ভয়াবহ আগুন। ছড়িয়ে পড়ার আশঙ্কায় খালি করা হল আশেপাশের ভবন। বাবুঘাট থেকে হাওড়া পর্যন্ত দীর্ঘক্ষণ বন্ধ যান চলাচল।
তিলজলায় রবার কারখানায় অগ্নিকাণ্ড। ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিনের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
নরেন্দ্র মোদির (Narendra Modi) ব্রিগেড সমাবেশের পর দিনই তৃণমূলে (TMC) বড়সড় ভাঙন। একদিনে পাঁচজন বিদায়ী বিধায়ক তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। তাৎপর্যপূর্ণভাবে ২০২১-এ রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের অন্যতম কেন্দ্র সিঙ্গুর ও নন্দীগ্রাম। এই দুই কেন্দ্রের দুই বিধায়ক এখন বিজেপিতে।






















