WB Election 2021: কী কী সুবিধা মিলছে? ফর্ম পূরণ করিয়ে অভিনব প্রচার শাসকদলের, 'মুচলেকা আদায়', কটাক্ষ BJP-র
হলদিয়ায় ভোটপ্রচারে অভিনব কৌশল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)। রাজ্য সরকারের প্রকল্প থেকে কি কি সুবিধা পেয়েছেন এলাকাবাসী, তা জানতে ফর্ম ছাপিয়ে বাড়ি বাড়ি গিয়ে পূরণ করানো হচ্ছে। পাশাপাশি তাদের অভাব-অভিযোগ জানার চেষ্টা করছেন দলের কর্মীরা। হলদিয়ার ব্লক সভাপতির দাবি, দলীয় নেতৃত্বকে জানিয়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে। ভোটের মুখে সাধারণ মানুষের কাছ থেকে মুচলেকা আদায় করছে শাসক দল, কটাক্ষ বিজেপির (BJP)। মুচলেকা নিয়ে নির্বাচনের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। বাংলার মানুষ এবার পরিবর্তন করবে, তাই তৃণমূল কংগ্রেস (TMC) আতঙ্কিত। তৃণমূলের দাবি, তাঁরা জনগনের সুবিধার জন্যই এই কর্মসূচী নিয়েছেন। বিরোধীরা সবেতেই ছিদ্র খোঁজে।
























