West Bengal Election 2021: শুধু ব্যাঙ্কেই কোটি টাকা মদন মিত্রের! দেখুন কামারহাটির TMC প্রার্থীর সম্পত্তির খতিয়ান
শুধু ব্যাঙ্কেই আছে কোটি টাকা। দুটি বাড়ি, সোনা, রুপো, জীবন বিমার অঙ্ক নেহাতই কম নয়। মদন মিত্রের (Madan Mitra) সম্পদের পরিমাণ এমনই যে এর সঙ্গে তাঁর স্ত্রী-র অংশ জুড়লে মিত্র দম্পতির সম্পত্তির পরিমাণ পৌনে ৩ কোটি টাকার। নিজেকে তৃণমূলের (TMC) একনিষ্ঠ কর্মী হিসেবে দাবি করা মদন মিত্র বারবার কঠিন চ্যালেঞ্জ নিয়েছেন। কামারহাটি (Kamarhati) ছিনিয়ে নিয়ে নতুন উদ্যমে পড়েছেন মিত্র মশাই। ২৪ মার্চ মনোনয়ন জমা দিয়েছেন তিনি। ভোট মানেই রাজনীতির হিসেব নিকেশ। ভোট মানেই ভোট ব্যাঙ্কের যোগ বিয়োগ। আর ভোট মানেই আয় ব্যয়ের খতিয়ান। নির্বাচনের আগে সব প্রার্থীকেই আয়-ব্যয়ের হিসাব দিতে হয় নির্বাচন কমিশনকে। আজ কামারহাটি কেন্দ্রের তৃণমূল প্রার্থী মদন মিত্রের সম্পত্তির খতিয়ান।





















