এক্সপ্লোর
ডানকুনিতে দিল্লি রোডে তৃণমূল-বিজেপি সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ
হুগলির ডানকুনিতে দিল্লি রোডে তৃণমূল-বিজেপি সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ। আহত ডানকুনি থানার এএসআই ও দুই কনস্টেবল। তৃণমূল-বিজেপি ও পুলিশের দায়ের করা তিনটি মামলায় গ্রেফতার উভয়পক্ষের ১৩ জন। এলাকায় পুলিশ পিকেট। নামানো হয়েছে র্যাফ। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গতকাল দিল্লি রোড দিয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পদযাত্রা যাচ্ছিল। তাতে যোগ দেন স্থানীয় বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, মিছিলে প্রথম হামলা চালায় তৃণমূল। মারধর করা হয় দলীয় কর্মীদের। তাদের কর্মীদের মারধর করা হয় বলে পাল্টা অভিযোগ তোলে তৃণমূল।
বাংলা
মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















