এক্সপ্লোর
মুর্শিদাবাদে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণরক্ষা
মুর্শিদাবাদে শ্যুটআউট। বহরমপুর-ইসলামপুর রাজ্য সড়কে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় জখম ব্যবসায়ীর নাবালক ভাইপো। স্থানীয় সূত্রে খবর, দুই ভাইপোকে নিয়ে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাইক থামানোর চেষ্টা করে তিন দুষ্কৃতী। ব্যবসায়ী বাইকের গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করায়, তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি করে। ব্যবসায়ীর ১৪ বছরের ভাইপোর পেট ছুঁয়ে গুলি বেরিয়ে যায়। পড়ে গিয়ে আহত হন ব্যবসায়ীও। লুঠের চেষ্টা নাকি পুরনো বিবাদের জেরে হামলা, খতিয়ে দেখছে পুলিশ।
বাংলা
"নেত্রী আমাদের প্রত্যাখ্যান করেছিলেন", মমতা প্রসঙ্গে যা বললেন আখরুজ্জামান। TMC News
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















