এক্সপ্লোর
বাজার করে কলেজ স্কোয়্যারের ভিতর দিয়ে ফিরছিলেন বৃদ্ধ, পুরসভার গাড়ি কেড়ে নিল প্রাণ
কলেজ স্কোয়্যারের মধ্যে কলকাতা পুরসভার গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু। মৃতের নাম সুবীর মোদক। বাড়ি সূর্য সেন স্ট্রিটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাড়ে ৯টা নাগাদ বাজার করে কলেজ স্কোয়্যারের ভিতর দিয়ে ফিরছিলেন ৭২ বছরের ওই বৃদ্ধ। সেই সময় পুরসভার গাড়ি তাঁকে চাপা দেয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কলেজ স্কোয়ারের ভেতরে বাইকেরও প্রবেশ নিষিদ্ধ। কলকাতা পুরসভার গাড়ি কী করে ভিতরে ঢুকল সেটা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা।
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















