এক্সপ্লোর
বড়দিনে বৃষ্টির সম্ভাবনা, কড়া নিরাপত্তা পার্ক স্ট্রিটে
সকাল থেকে কুয়াশার চাদরে মোড়া রাস্তা, মাঠ-ময়দান। বিভিন্ন জেলাতেও সকাল থেকে ঘন কুয়াশা। পারদ সামান্য নামলেও, তা স্বাভাবিক। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। উধাও জাঁকিয়ে ঠাণ্ডা। উল্টে এবারের বড়দিন হতে চলেছে উষ্ণ। সেই সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৭ ডিসেম্বর থেকে আবার তাপমাত্রা কমবে। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা। তার জেরেই বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর শীত আবার জাঁকিয়ে পড়ার সম্ভাবনা।
আরও দেখুন





















