এক্সপ্লোর
দুর্নীতি দমন আইনে কলকাতায় ধৃত চার্টার্ড অ্যাকাউটেন্ট গোবিন্দ আগরওয়াল
দুর্নীতি দমন আইনে গ্রেফতার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট গোবিন্দ আগরওয়াল। গতকাল রাতে লেক থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতা গোয়েন্দা পুলিশ। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে আয়কর সংক্রান্ত প্রচুর নথি। পুলিশ সূত্রে খবর, ২০১৮ সালে হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে। এই মামলায় নাম জড়ায় আয়কর দফতরের এক শীর্ষ কর্তাও। পুলিশের দাবি, আয়কর দফতরের তরফে বিভিন্ন জায়গায় অভিযানের পর, রফায় বসতেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট গোবিন্দ আগরওয়াল। ভুয়ো সংস্থা খুলে কালো টাকা সাদা করা হত। ওই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে দুর্নীতি দমন আইনে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















