এক্সপ্লোর
Reporter Stories: রবীন্দ্র সরোবরের কাছে মত্ত অবস্থায় বিবাদের জেরে বন্ধুকে 'খুন', উদ্ধার রক্তমাখা শিল-নোড়া
ফের রবীন্দ্র সরোবরের কাছে রাস্তায় মদের আসর। মত্ত অবস্থায় বিবাদের জেরে বন্ধুকে খুনের অভিযোগ খাবারের দোকানের কর্মীর বিরুদ্ধে। মৃতদেহের পাশ থেকে উদ্ধার রক্তমাখা শিল-নোড়া। গ্রেফতার অভিযুক্ত। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে শরৎ বসু রোডে পোস্ট অফিসের সামনে। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে বন্ধুর সঙ্গে বসে মদ্যপান করছিলেন ফুটপাথের খাবারের দোকানের কর্মী লালদেব সদাই। বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে রাতে দোকানের মধ্যে আশ্রয় চান লালদেবের বন্ধু। অভিযোগ, এনিয়ে কথা কাটাকাটি হওয়ায়, বন্ধুর মাথায় নোড়া দিয়ে আঘাত করেন লালদেব। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর তিরিশের যুবকের।টালিগঞ্জ থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিত্যদিনই রাস্তায় মদের আসর বসে। গন্ডগোল লেগেই থাকে। পুলিশ উদাসীন বলে অভিযোগ।
আরও দেখুন



















