এক্সপ্লোর
আরও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়, বিকল হতে আরম্ভ করেছে বিভিন্ন অঙ্গ
আরও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থার অবনতি অব্যাহত। বিভিন্ন অঙ্গ বিকল হতে আরম্ভ করেছে। হাসপাতাল সূত্রে খবর, গতকাল সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতির ধারা অব্যাহত। বরঞ্চ আরও তলানিতে গেছে শারীরিক অবস্থা। তিনি চিকিৎসায় কোনও সাড়াই দিচ্ছেন না। আশাবাদী নন চিকিৎসকরা। ব্যবহার করা হচ্ছে সবরকম লাইফ সাপোর্ট সিস্টেম। দেওয়া হয়েছে ১০০% ভেন্টিলেশন সাপোর্ট। রক্তচাপ, হার্টবিট, হার্ট রেট স্বাভাবিক করার যা যা ওষুধ দরকার সব দেওয়া হয়েছে। কিন্তু কিছুতেই চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন না। তাঁর অঙ্গপ্রত্যঙ্গকে সচল রাখতে যা যা দরকার, সব চেষ্টা করা হচ্ছে। বিগত ৪০দিন দরে হাসপাতালে লড়াই করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















