CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
ABP Ananda LIVE | দিল্লিতে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। বঙ্গ ভবনে সুদীপ, কাকলি, মালা, সায়নীদের সঙ্গে আলোচনায় শুভেনদু অধিকারী। NDA-বৈঠকে গরহাজির থেকেও বঙ্গ ভবনে আবু তাহেররা।
লিলুয়ায় শ্যুটআউট, গুলিবিদ্ধ যুবক
লিলুয়ায় শ্যুটআউট, গুলিবিদ্ধ যুবক। লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক ভর্তি হাওড়া জেনারেল হাসপাতালে। শ্যুটআউটের পর এলাকায় উত্তেজনা, অভিযুক্তরা পলাতক। কারা গুলি চালিয়েছে, নেপথ্যে কী কারণ, তদন্তে পুলিশ। পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশিতে লিলুয়া থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে লিলুয়ার যে অঞ্চলে গুলি চলেছে, তার সংলগ্ন এলাকা থেকে প্রচুর পরিমাণে মদ উদ্ধার হয়েছে। এছাড়াও স্থানীয় সূত্রে খবর, লিলুয়ার যেখানে গুলি চলেছে, সেখানে রোজ রাতেই মদ্যপানের আসর বসাত মালিঙ্গা এবং তার বন্ধু।
হাওড়ার লিলুয়ার ভার্মা কলোনিতে শ্য়ুটআউট। গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক। জখম যুবক এলাকায় মালিঙ্গা বলে পরিচিত। অভিযোগ, গতকাল রাতে মদের আসর চলাকালীন দুই বন্ধুর মধ্য়ে বচসা হয়, আর তারপরই যুবককে লক্ষ্য় করে গুলি চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনার পর হাওড়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে যুবককে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মদ্যপানের সময় দুই বন্ধুর মধ্যে বচসা শুরু হয়েছিল। সেই সময়েই মালিঙ্গার দিকে বন্দুক তাক করে গুলি চালায় আরেকজন। মালিঙ্গা আহত হওয়ার পর চম্পট দেয় অভিযুক্ত যুবক।





















