এক্সপ্লোর

করোনা: গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু বাড়লেও কমল দৈনিক সংক্রমণের সংখ্যা

বিশ্বে করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আসার কোনও লক্ষণ নেই। বরং তা ক্রমাগত বেড়েই চলেছে। এখনও পর্যন্ত বিশ্বে করোনায় ৬ লক্ষ ৭১ হাজার ৯ জনের মৃত্যু হয়েছে। একদিনে মৃত্যু হয়েছে ৬ হাজার ২৬১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫ হাজার ৯৩৫। অর্থাত্‍, একদিনে মৃত্যুর সংখ্যা বেড়েছে। আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭২ লক্ষ ১৯ হাজার ৭৬৭। একদিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২ লক্ষ ৭৯ হাজার ৫৯৩ জন। গতকাল দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ২ লক্ষ ৮০ হাজার ৩৬ জন। অর্থাত্‍, গতকালের তুলনায় আজ দৈনিক সংক্রমণের সংখ্যা কমেছে।

তবে এরই মধ্যে সুস্থতার সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। এখনও পর্যন্ত করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ৭৭ হাজার ৭৬৬ জন। একদিনে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৮০ হাজার ৪৯৭ জন। তবে গতকালের তুলনায় আজ দৈনিক সুস্থতার সংখ্যা কমেছে। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ১ লক্ষ ৯৮ হাজার ১৫৩।

আমেরিকার পরিস্থিতি এখনও ভয়াবহ। আমেরিকায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৮২৬ জনের। একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৭৯ জনের। আমেরিকায় এই নিয়ে পরপর তিনদিন দৈনিক মৃতের সংখ্যা ১২০০ ছাড়াল। ২৯ জুলাই দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৫৯২। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ২৬৭। ব্রিটেনে মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৮৪ জনের। একদিনে মৃতের সংখ্যা ৩৮। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৮৩। ২৯ জুলাই দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১১৯। অর্থাত্‍, ব্রিটেনে দৈনিক মৃতের সংখ্যা কমছে। ব্রিটেনে আক্রান্ত ৩ লক্ষ ৩ হাজার ৯১০।একদিনে আক্রান্ত হয়েছেন ৮৫২ জন। এরইমধ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর স্ত্রী মিচেল বোলসোনারো করোনায় আক্রান্ত হয়েছেন। ৫ দিন আগেই ব্রাজিলের প্রেসিডেন্ট জানিয়েছিলেন, তিনি করোনা মুক্ত।

ভিডিও খবর

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

সেরা শিরোনাম

বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget